রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় উপজেলা পূজা উদযাপন পরিষদ, মহাশশ্মান কমিটি ও কেন্দ্রীয় সার্বজনিন দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক গৌতম সমদ্দারকে (৫৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি উপজেলা পুরোহিত কমিটির সভাপতি, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিল ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং বন্দর বাজারের বিশিষ্ট সার ডিলার। জানা গেছে, রোববার (১১ জানুয়ারী) দুপুরে বানারীপাড়া বন্দর বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান সারের দোকান থেকে তাকে ডেভিল হান্ট ফেজ-২'র অভিযানে গ্রেপ্তার করা হয়। পরে তাকে উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের দায়েরকৃত বিষ্ফোরক ও ঘরপোড়া মামলার অজ্ঞাতনামা আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এদিকে সম্প্রতি মেরুদন্ডে অপারেশন করানো অসুস্থ গৌতম সমদ্দারকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদ, মহাশশ্মান, পুরোহিত কমিটি ও কেন্দ্রীয় সার্বজনিন দুর্গা মন্দিরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তার অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments