সপ্তাহান্তসহ মোট ৫ দিন বন্ধ
দেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা তিন দিনের ছুটি শুরু হচ্ছে আগামী রোববার (১২ এপ্রিল) থেকে, যা চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
ছুটির সময়সূচি অনুযায়ী, ১২ এপ্রিল (রোববার) বৈসাবি উৎসব উপলক্ষে একদিনের ছুটি থাকবে। এরপর ১৩ এপ্রিল (সোমবার) চৈত্র সংক্রান্তি উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। আর ১৪ এপ্রিল (মঙ্গলবার) বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ উপলক্ষে দেশব্যাপী একদিনের ছুটি নির্ধারিত রয়েছে।
ফলে একটানা তিন দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগে ১০ ও ১১ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা পাঁচ দিনের দীর্ঘ ছুটি উপভোগ করবে শিক্ষার্থীরা।
ছুটির এই ধারাবাহিকতায় দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে এবং ছুটি শেষে পুনরায় স্বাভাবিক পাঠদান শুরু হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments