নজরুল ইসলাম তালা সাতক্ষীরা: তালায় পূজায় বন্ধুদের সাথে মোটর সাইকেলে প্রতিমা পরিদর্শন শেষে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় সৌরভ দত্ত (২১) নামে কপিলমুনির এক কিশোর নিহত হয়েছে। এসময় আহত হয়েছে সঙ্গী আরো তিন জন। সোমবার (২৩ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে উপজেলার জালালপুর শাখারীপাড়া মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত সৌরভ খুলনা কপিলমুনির প্রদীপ দত্তের এক মাত্র ছেলে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম পিপিএম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনায় আহতরা হলেন, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বারাতিয়া গ্রামের সরজিত দের ছেলে প্রদীপ দে (২৯), পাইকগাছা উপজেলার কপিলমুনি গ্রামের মানিক লালের ছেলে সীমান্ত সিংহ (২৮), সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গ্রামের সন্তোষ পালের ছেলে সোহাগ পাল (২৪)।
নিহতের পারিবারিক সূত্র জানায়, রবিবার মহাষ্টমীতে সৌরভ বন্ধুদের সাথে মোটর সাইকেল নিয়ে পূজা দেখতে বেরোয়। একপর্যায়ে রাত ১ টার দিকে তারা উপজেলার জালালপুরের শাখারীপাড়া মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক পিলারে ধাক্কা খায়। এতে সৌরভের মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়। এছাড়া আহত সীমান্ত সিংহ, প্রদীপ দে, ও সোহাগ পালকে তাৎক্ষণিক তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে সৌরভকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার । আহত অন্যদের উন্নত চিকিসার জন্য রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
বরিশাল অফিস: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর তিন দিন পর তার পরিবারের কাছে বকেয়া পাওনা বাবদ ১০ লাখ টাকা পরিশোধ করেছে সমকাল কর্তৃপক্ষ। সোমবার (১৪ ...
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
সব মন্তব্য
No Comments