নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ঘটনার প্রতিবাদে বুধবার মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ, মানববন্ধন ও মশাল মিছিল করেছেন সাধারণ নারী শিক্ষার্থীরা। এ সময় প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমের পদত্যাগের দাবি ওঠে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার পর পুরাতন ফজিলাতুন্নেছা হলের পরিত্যক্ত অংশ এবং আল বেরুনী হলের সম্প্রসারিত অংশের মধ্যবর্তী এলাকায় এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করা হয়। ভুক্তভোগী শিক্ষার্থী ওই রাতেই আশুলিয়া থানায় অজ্ঞাতনামা এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। প্রাথমিকভাবে অভিযুক্ত ব্যক্তি বহিরাগত বলে জানিয়েছে প্রশাসন।
ঘটনার প্রতিবাদে বুধবার রাত ১০টা ১০ মিনিটে নারী হল এলাকা থেকে মশাল মিছিল বের করেন সহস্রাধিক নারী শিক্ষার্থী। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রক্টর অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রক্টর অফিস পুরোপুরি ব্যর্থ হয়েছে। বহিরাগতদের অবাধ চলাচল ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিকেই তারা এ ধরনের ঘটনার মূল কারণ হিসেবে উল্লেখ করেন।
তাদের ভাষ্য, নিরাপত্তা নিয়ে বারবার উদ্বেগ জানানো হলেও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এ কারণে নারী শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বাড়ছে।
বিক্ষোভরত শিক্ষার্থীরা অবিলম্বে চারটি দাবি জানিয়েছেন:
অভিযুক্তকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি
ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার
বহিরাগত প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ
ঘটনায় প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত এবং প্রক্টরের পদত্যাগ
এ ঘটনায় ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অভিযুক্তকে শনাক্তে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে এবং নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments