জাবি প্রতিনিধি: সারাদেশে চলমান তীব্র দাবদাহে পিপাসার্ত শিক্ষার্থী ও রিকশা চালকদের মধ্যে সুপেয় শরবত (লেবু, ট্যাং, চিনি মিশ্রিত) বিতরণ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তিন শিক্ষার্থী।
শনিবার (২৭ এপ্রিল) বিকেল ২ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ বিতরণ আয়োজন করা হয়।
বিতরণকারী শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৪৬ তম আবর্তনের শিক্ষার্থী মির্জা আবু বক্কর ছিদ্দিক, একই আবর্তনের গণিত বিভাগের শিক্ষার্থী রাশেদ রনি ও বঙ্গবন্ধু তূলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৫০ তম আবর্তনের শিক্ষার্থী সাইদুর রহমান সীমান্ত।
এ সময় দেড় শতাধিক রিকশাচালক, সাধারণ শিক্ষার্থী ও পথচারীদের মাঝে শরবত বিতরণ করা হয়।
বিষয়টি নিয়ে জানতে চাইলে মির্জা আবু বক্কর ছিদ্দিক বলেন, সারাদেশ এখন প্রচণ্ড দাবদাহের মধ্যে অবস্থান করছেন। এমন সময় সাধারণ শিক্ষার্থীরা প্রচন্ড পিপাসায় পড়েন তাই আমরা চেষ্টা করেছি তাদের মাঝে এ সামান্য শরবত পৌঁছে দিতে। আমাদের চেষ্টা থাকবে এভাবে মানব কল্যাণমুলক নানান কাজ করার চেষ্টা করা।
রাশেদ রনি বলেন, তীব্র তাপদাহ পরিস্থিতিতে আমাদের আশপাশে অবস্থান করা শ্রমজীবী মেহনতি ও রিকশা চালক মানুষদের কথা ভুলে গেলে চলবে না। তাই তাদের উদ্দেশে মূলত এ আমাদের এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments