দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপার ভারত ভূ-খন্ডে সাপের কামড়ে বুলবুল বিশ্বাস ওরফে বুলা বিশ্বাস (৪৫) নামে এক বাংলাদেশী নাগরিকের মৃত্যু হলে ১৭দিন পর তার লাশ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। রোববার রাত সাড়ে ১২টার দিকে তার লাশ নিয়ে আসা হয় দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর চাইডোবা গ্রামে। পরে রাতেই তার দাফন সম্পন্ন করা হয়। এরআগে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর হিমাগারে রাখা বুলবুল বিশ্বাস ওরফে বুলা বিশ্বাসের লাশ বুঝে নেন বাংলাদেশ থেকে লাশ নিতে যাওয়া রামকৃষ্ণপুর ইউনিয়নের সদস্য মজির উদ্দিন মেম্বর। রোববার সকালে তার লাশ বুঝে নিয়ে ভারতের গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশের দর্শনা সীমান্তে নেওয়া হয়। সেখান সন্ধ্যায় অপেক্ষারত নিহত বুলা বিশ্বাসের পরিবারের লোকজন কফিনবন্দী লাশ বুঝে নিয়ে নিজ গ্রামে নেয়।
এরআগে ২৪ আগষ্ট ভোররাত সাড়ে ৪টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ১৫৪/১০-এস সীমান্ত পিলার সংলগ্ন মোহাম্মদপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার কাচারীপাড়া সীমান্তে তাকে বিষাক্ত সাপে কামড় দিলে সে মারা যায়। পরে ১৪১ বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ কাচারীপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল নিহত বুলা বিশ্বাসের মরদেহ উদ্ধার করে জলঙ্গী থানা পুলিশে সোপর্দ করে। জলঙ্গী থানা পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর মর্গে প্রেরণ করে।
বুলা বিশ্বাসের লাশ দাফনের বিষয়ে রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, অবৈধভাবে ভারতে প্রবেশকালে সাপের কামড়ে মোহাম্মদপুর চাইডোবা গ্রামের উজির বিশ্বাসের ছেলে বুলু বিশ্বাস মারা যায়। রোববার তার লাশ ফেরত দিলে রাতেই নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments