সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় শখের বসে ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করলেন ব্যবসায়ী মো. রানা। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে শতাধিক বরযাত্রী নিয়ে বিয়ে করতে যান তিনি। কনের বাড়ি আর বরের বাড়ির ব্যবধান ছিল মাত্র এক কিলোমিটার। সন্ধ্যায় বিয়ে করে নববধূকে নিয়ে বাড়িতে ফেরেন বরযাত্রীরা।
শশুরের শখে ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করেন রানা। তিনি সিংড়া পৌর শহরের শোলাকুড়া মহল্লার মো. মকছেদুল সওদাগরের ছেলে। কনে মোছাঃ মুনছুরাইয়া সরকারপাড়া মহল্লার আব্দুল মন্নাফ সওদাগরের মেয়ে। হারিয়ে যাওয়া গ্রাম বাংলার এমন ঐতিহ্য ও সংস্কৃতি ধারণ করে বিয়ের আয়োজনের অসাধারণ দৃশ্য দেখতে উৎসুক নারী-পুরুষ ও শিশুরা রাস্তার দু’পাশে ভিড় করেন। কেউ কেউ আবার মুঠোফোনের ক্যামেরায় এ দৃশ্য ধারণ করেন।
বরের বন্ধু আল-আমিন হোসেন ও মাজিদুল ইসলাম বলেন, শুনেছি আগে গরুর গাড়ি ও ঘোড়ার গাড়িতে চড়ে মানুষ বিয়ে করতে যেতো। কালের বিবর্তনে সেটি হারিয়ে গেছে। আজ ঘোড়ার গাড়ির বিয়েতে বরযাত্রী হয়ে মুগ্ধ হয়েছি।
বর মো. রানা বলেন, শশুরের শখ পূরণে ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করতে এসেছি। আলাদা একটা অনুভূতি কাজ করছে। দাম্পত্য জীবনে সকলের দোয়া কামনা করেন তিনি।
বগুড়া অফিস: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলকে 'বিড়ি শিল্পের স্বর্ণযুগ' মনে করতেন শ্রমিকরা। জিয়াউর রহমান স্পষ্টভাবে বলতেন, "বিড়ি হলো গরিব মানুষের সিগারেট। যারা দিনমজুর বা রিকশাচালক, তাদে ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং বাজার তদারকি কার্যক্রম জোরদার করতে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান পরিচালনা করেছে। অভিযানে অবৈধভাবে মাছ মজু ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের একদিন পরেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অভিযান পরিচালনা করেছে র্যাব-৮। এসময় হাসপাতাল থেকে বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক ...
যশোর অফিস: যশোর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কসমেটিক্স সামগ্রী ও চা-পাতা জব্দ করেছে যশোর ...
সব মন্তব্য
No Comments