রংপুর অফিস: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি বলেছেন, প্রাথমিক শিক্ষার ভৌত অবকাঠামো উন্নয়নে বর্তমান সরকারের আন্তরিক প্রয়াসে দরুন গ্রামীন জনপদের দৃষ্টি নন্দন ভবনটি এখন সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে শুধু অবকাঠামো উন্নয়ন নয়, প্রাথমিক শিক্ষার গুনগত মান বৃদ্ধির লক্ষ্যেও কাজ করছে সরকার।
তিনি বলেন, শিক্ষা দক্ষ ও বিবেকবান তৈরির হাতিয়ার। আজকের শিশু আগামী দিনে জাতিকে নেতৃত্ব দেবে। আর জাতির ভিত তৈরি হয় প্রাথমিক শিক্ষার মাধ্যমে। এ জন্য সরকারের লক্ষ্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে কাজ করছে।
প্রতিমন্ত্রী সোমবার (৮মে, ২০২৩) দুপুরে নিলফামারী শিল্পকলা একাডেমিতে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত 'মানসম্মত প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষার অংশীজনের সমন্বয়ে সামাজিক উদ্বুদ্ধকরণ ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত। বক্তব্য রাখেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমা পিপিএম, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী সদর উপজেলা চেয়ারম্যান শাহীন মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার, রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক মুজাহিদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার
নবেজ উদ্দিন সরকার।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ক্যাম্পাসজুড়ে সৃষ্ট জলাবদ্ধতার কারণে আজ সোমবার, ১৩ জুলাই অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার, ১২ জুলাই রাতে বিশ্ববি ...
ডেস্ক রিপোর্ট: ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন ড. মাইক মিলার। আন্তর্জাতিক শিক্ষার জগতে তিনি একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার এই নেতৃত্ব স্কুলটিকে আরও এগিয় ...
স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে। এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ, বন্যা ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড় ...
সব মন্তব্য
No Comments