জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) অফিসার সমিতি নির্বাচনে বিএনপি পন্থীরা জয়লাভ করেছেন। অন্যদিকে এ নির্বাচনে ভরাডুবি হয়েছে আওয়ামীপন্থীদের।
অফিসার সমিতি নির্বাচনে প্রধান ৭ টি পদের মধ্যে ৬ টি পদে ( সভাপতি সহ) জয় লাভ করেছে বিএনপি-পন্থীরা। এর মধ্যে একমাত্র সাধারণ সম্পাদক পদটি আওয়ামী -পন্থীদের দখলে গেছে।
৩০ জানুয়ারী (মঙ্গলবার) সকাল সাড়ে ১০ টা থেকে ১ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এ নির্বাচনে ১৮৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মো: আবদুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আজীম উদ্দিন পেয়েছেন ১৩১ ভোট। ধীরেন্দ্র কুমার বিশ্বাসকে হারিয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো: আবুল কাশেম। ১৩২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন মো: সেলিম মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: ইয়ার হোসেন পেয়েছেন ১২০ ভোট।এছাড়াও সহ সাধারণ সম্পাদক হয়েছেন মো : আখতারুজ্জামান। কোষাধ্যক্ষ মো: শফিকুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক মু: শহিদুল ইসলাম ও প্রচার সম্পাদক মো: কাজিম উদ্দিন। এছাড়াও সদস্য নির্বাচিত হয়েছেন ৮ জন।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments