দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মাথাভাঙ্গা নদী থেকে আছিয়া খাতুন (৮) নামে এক শিশু মরদেহ উদ্ধার হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ধর্মদহ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মাথাভাঙ্গা নদীতে জেলের জালে আটকে থাকা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত আছিয়া দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের আলালের মেয়ে।
স্থানীয় ও নিহত শিশুর পরিবার সুত্রে জানাগেছে, গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে আছিয়া ও তার খালাত ভাই মাথাভাঙ্গা নদীর পাড়ে খেলতে গিয়ে তারা দু’জনই নদীতে পড়ে যায়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে দৌড়ে গিয়ে আছিয়ার খালাত ভাইকে জীবীত উদ্ধার করলেও আছিয়াকে খুজে পায়নি তারা। প্রায় আধা ঘন্টা পর নদীতে পেতে রাখা জেলেদের জালে উঠে আসে আছিয়ার মরদেহ।
নদীতে ডুবে শিশু মৃত্যুর বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ধর্মদহ মাথাভাঙ্গা নদী থেকে আছিয়া খাতুন নামে ৮ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। মৃত শিশু ধর্মদহ গ্রামের আলালের মেয়ে।
বরিশাল অফিস: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর তিন দিন পর তার পরিবারের কাছে বকেয়া পাওনা বাবদ ১০ লাখ টাকা পরিশোধ করেছে সমকাল কর্তৃপক্ষ। সোমবার (১৪ ...
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
সব মন্তব্য
No Comments