বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষ্যে জাতীয় রচনা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের সহকারী পরিচালক তাওহিদা খানম তাসমিন ১ম পুরস্কার লাভ করেছেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন গণগ্রন্থাগার অধিদফতর-এর আয়োজনে আজ ২৭ ডিসেম্বর মঙ্গলবার গণগ্রন্থাগার মিলনায়তনে “বিজয়ের পঞ্চাশ বছর ও বাংলাদেশের উত্থান” শীর্ষক জাতীয় রচনার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের পরিচালক মোছা. মরিয়ম বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য , তাওহিদা খানম তাসমিন ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের সাবেক পরিচালক মো: আশরাফ আলী খানের কনিষ্ঠ কন্যা।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments