প্রতাপ হোড়, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় শিক্ষকের মারপিটে স্কুলের ছাত্রের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকালে কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। যদিও এ অভিযোগ অস্বীকার করে স্কুলের প্রধান শিক্ষক বলেন বকাঝকা করায় অভিমানে সে আত্মহত্যা করতে পারে।
মারা যাওয়া স্কুলছাত্র রাজ প্রতাপ (১৫) ভাড়াশিমলা ইউনিয়নের হিজলা চন্ডিপুর গ্রামের দ্বীনবন্ধু দাস পুত্র। এবং নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত শিক্ষার্থীরা স্কুল ভাংচুর করে এবং শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে।
স্থানীয়রা জানান, রাজ প্রতাপ স্কুলের নিয়ম ভেঙে কয়েকজন বন্ধুদের নিয়ে জন্মদিন পালন করছিলেন। এতে বিদ্যালয়ের শিক্ষক অবকাশ সরকার, সিদ্ধার্থসহ কয়েকজন শিক্ষক ক্ষিপ্ত হয়ে তাদের ডেকে নিয়ে মারপিট করে। এতে প্রতাপ বাড়ি গিয়ে অসুস্থ্য হয়ে পড়ে। তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম বলেন, কোন ছাত্রকে মারপিট করা হয়নি। বকাঝকা করা হয়েছে। স্কুলের নিয়ম ভেঙে তারা শ্রেণির কক্ষের সামনে জন্মদিন পালন করছিল। আমার স্কুলে যেতে দেরি হওয়ায় একজন শিক্ষক আমাকে ফোন দিয়েছিল। পরে আমি স্কুলে গিয়ে তাদের অভিভাবকের কাছে ফোন করি। কিন্তু কারো অভিভাবক আসেনি। শুধু মাত্র প্রতাপের কাকা সেখানে আসলে স্কুলের শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে তাকে বকাঝকা করা হয়। পরে শুনছি সে নাকি মারা গেছেন। হয়ত বাড়ি গিয়ে সে আত্মহত্যা করতে পারে।
ভাড়াশিমলা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল নাঈম বলেন, আমি যতদূর শুনেছি স্কুলের নিয়ম ভেঙে জন্মদিন পালন করায় কয়েকজন শিক্ষক প্রতাপসহ তার বন্ধুদের মারপিট করে। এরপর বাড়ি গিয়ে প্রতাপ অসুস্থ্য হয়ে পড়ে। মারপিটের কারনেই সে মারা গেছে বলে জানান তিনি।
এবিষয়ে জানার জন্য কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুনুর রহমানের সরকারি মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেনি।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments