আন্তর্জাতিক ডেস্ক: মায়ানমারে জাতীয় নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকাল থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোট গ্রহণ কার্যক্রম চলছে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের জাতীয় নির্বাচনে প্রায় ৩ কোটি নিবন্ধিত ভোটার রয়েছেন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা পুরুষের তুলনায় সামান্য বেশি, তবে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর এই প্রথম দেশটিতে জাতীয় পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটকে কেন্দ্র করে রাজধানী নেপিদো, ইয়াঙ্গুনসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে। ভোটকেন্দ্রগুলোর আশপাশে কঠোর নজরদারি রাখা হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে দেশের সব এলাকায় ভোট গ্রহণ সম্ভব হয়নি। সংঘাতপূর্ণ ও নিয়ন্ত্রণহীন কিছু এলাকায় ভোট স্থগিত রাখা হয়েছে।
এদিকে বিরোধী রাজনৈতিক দলগুলোর একটি বড় অংশ এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না। সাবেক নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নির্বাচনে অংশ না নেওয়ায় ভোটের গ্রহণযোগ্যতা ও স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে।
বিশ্লেষকদের মতে, চলমান রাজনৈতিক সংকট ও অভ্যন্তরীণ সংঘাতের মধ্যে অনুষ্ঠিত এই নির্বাচন মায়ানমারের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments