স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে একদিনে ২ হাজার ২৪০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে অভিযানকালে ৪৭৬টি গাড়ি ডাম্পিং ও ২৯২টি গাড়ি রেকার করা হয়েছে।
বুধবার, ২২ জুলাই ২০২৬ রাজধানীর বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বৃহস্পতিবার, ২৩ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, আটটি ট্রাফিক বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক-ওয়ারী বিভাগে—মোট ৩৯১টি। এর মধ্যে ১০০টি বাস, ৫০টি ট্রাক, ৩৯টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৬৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৬৫টি মামলা হয়েছে, যার মধ্যে ১২৬টি বাস, ৩টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৫৪টি সিএনজি ও ১১৯টি মোটরসাইকেল রয়েছে।
এছাড়া ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৩৭টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৩১৩টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৮৭টি, ট্রাফিক-গুলশান বিভাগে ২৮১টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩৬টি ও ট্রাফিক-রমনা বিভাগে ১৩০টি মামলা হয়েছে।
ট্রাফিক বিভাগ জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে এবং সড়কে দুর্ঘটনা কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যানবাহনের কাগজপত্র হালনাগাদ রাখা, ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় না নামানো এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ডিএমপি।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৭১টি মামলা দায়ের করা হয়েছে।সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন ...
যশোর অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদ্রাসার তিন শিশু শিক্ষার্থীকে বলৎকারেরে অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল বাশার (৩৮) কে আটক করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের দুধস ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাতে স্ত্রীর হাতে ভাত খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলম হক (৩০)। পেটে ব্যথা ও বমি শুরু হলে পরিবারের সদস্যদের জানান, তিনি বিষ খেয়েছেন বলে মনে হচ্ছে। হাসপাতালে নেওয়ার পর উন্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৬১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৬: ডিএমপির মিডিয়া অ ...
সব মন্তব্য
No Comments