ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে আজ গাইবান্ধা, গাজীপুর ও ঢাকার কেরানীগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে তিনটি অভিযান পরিচালিত হয়েছে। পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তরের এ অভিযানে একটি নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী কারখানার মালিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়, জব্দ করা হয় ৮ হাজার ৬১৫ কেজি পলিথিন এবং একটি কারখানা সিলগালা করা হয়। একই সঙ্গে কয়েকটি সুপারশপ ও দোকানকে সতর্ক করা হয় পলিথিন ব্যবহার বন্ধে।
এছাড়া বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী ঢাকার পল্লবী ও আদাবরে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে দুইটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে চারটি মামলার মাধ্যমে মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং আশপাশের প্রতিষ্ঠানসমূহকে সতর্ক করা হয়। কিছু নির্মাণ সামগ্রী তাৎক্ষণিকভাবে অপসারণের নির্দেশও দেওয়া হয়।
শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুযায়ী রাজবাড়ী ও ঢাকার দারুস সালাম এলাকায় তিনটি মোবাইল কোর্ট পরিচালনায় ১১টি মামলার মাধ্যমে মোট ১৯ হাজার টাকা জরিমানা আদায় এবং ৭টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। অভিযানে সংশ্লিষ্ট চালকদের সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।
এছাড়া কালো ধোঁয়া নির্গমন রোধে আজ ঢাকার দারুস সালামে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়, এতে দুটি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় এবং পরিবহন চালকদের সতর্ক করা হয়।
দূষণ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
সব মন্তব্য
No Comments