সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির ৪৯ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার সুকাশ ইউনিয়নের বেলোয়া গ্রাম থেকে উদ্ধার করে থানা পুলিশ।
জানা যায়, বেলোয়া গ্রামের আকবর সরকারের পুত্র রবিউল সরকারের পরিত্যক্ত বাড়ি থেকে ৩৪ বস্তা ও একই গ্রামের মৃত জাহেদ আলীর পুত্র আনোয়ার হোসেন ও আক্কাদুলের চায়ের দোকান থেকে ১৫ বস্তা চাল উদ্ধার করা হয়। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বেলোয়া গ্রামের পৃথক দুই জায়গা থেকে ৪৯ বস্তা চাল জব্দ করা হয়। উদ্ধারকৃত চালের বস্তাগুলো প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।
সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৯ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
স্টাফ রিপাের্টার: দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ব ...
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
সব মন্তব্য
No Comments