স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক অভিযোগ করেছেন, কয়েকটি রাজনৈতিক দল ও একটি ইসলামি দল দেশি–বিদেশি মদদে আগামী জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করছে। শুক্রবার বিকেলে পল্লবী ২ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে তিনি এ অভিযোগ তোলেন।
সমাবেশে আমিনুল হক বলেন, “দেশজুড়ে নির্বাচনী উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু কিছু মহল ষড়যন্ত্রের মাধ্যমে এই কাঙ্ক্ষিত নির্বাচন ব্যাহত করতে চাইছে।”
জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, “১৯৭১ সালে যারা রাজাকারের ভূমিকায় ছিল, তারাই এখন দেশ পরিচালনার কথা বলছে।” তিনি দাবি করেন, স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে জামায়াত পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছে, মা–বোনদের ওপর নির্যাতন চালিয়েছে এবং বুদ্ধিজীবী হত্যায় জড়িত ছিল।
ঢাকা–১৭ আসনের একটি সমাবেশে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে তিনি আরও বলেন, “যারা পতাকার মর্যাদা বোঝে না, তারা দেশের কল্যাণও করতে পারবে না।” ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।
এদিন ধানের শীষের পক্ষে অনুষ্ঠিত গণমিছিল পল্লবীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এতে অংশ নেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আমিনুল হক বলেন, সাধারণ মানুষের দ্বারে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে। নির্বাচিত হলে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ চালুর প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, পরিবারগুলো মাসিক নিত্যপ্রয়োজনীয় সহায়তা পাবে এবং কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত হবে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments