সঞ্জীব রায়: বিশ্বে করোনায় আক্রান্ত ২৪ কোটি ২৭ লাখ ছাড়িয়েছে। বিশ্বে মৃত্যু ৪৯ লাখ ৩৬ হাজার ছাড়িয়েছে ।সুস্থতা ২২ কোটি ছাড়িয়েছে। মৃত্যুর মিছিলে এখনও শীর্ষে বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃত্যু ৭ লাখ ৫১ হাজার ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে মৃত্যু ৬ লাখ ৪ হাজার ছাড়িয়েছে।
ইউরোপসহ বিভিন্ন দেশে দেশে ভাইরাসের ধরন পরিবর্তন করে আরো শক্তিশালী হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা হিমশিম খাচ্ছে । অনেক দেশেই লকডাউন অব্যাহত রয়েছে।
দক্ষিণ এশিয়া দেশ ভারত ও বাংলাদেশে সংক্রামণ বেড়েই চলছে। ভারতে মৃত্যু ৪ লাখ ৫২ হাজার ছাড়িয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে উন্নয়নশীল রাষ্ট্র বাংলাদেশে মৃত্যু সংখ্যা দিন দিন বেড়েই চলছে। মৃত্যু সাড়ে ২৭ হাজার ছাড়িয়েছে।
চীনের উহান রাজ্যে গত ২০১৯ সালের ডিসেম্বরে এই ভাইরাসটির সংক্রমণ শুরু হয়। তারপর একে একে ছড়িয়ে বিশ্বের ১১৯ টি দেশ ও অঞ্চলে। ইতিমধ্যে ভাইরাস সংক্রমণ রোধে যুক্তরাষ্ট, যুক্তরাজ্য, চীন, ভারত,বাংলাদেশসহ বিভিন্ন রাষ্ট্রে প্রতিরোধক টিকা দেওয়া অব্যাহত রয়েছে ।
বিশ্বে আজকে পর্যন্ত আক্রান্ত ২৪ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ৪৮৪ জন । সারাবিশ্বে মৃত্যু ৪৯ লাখ ৩৬ হাজার ৮৮০ জন । সুস্থ হয়েছে ২২ কোটি ৪১ হাজার ৫৭২ জন । উৎপত্তি দেশ চীনে স্কুল খুলে দেওয়ায় ফের সংক্রামন দেখা দিয়েছে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৪ জন। যুক্তরাষ্ট্রে মৃত্যু ৭ লাখ ৫১ হাজার ৬৯১ জন । ব্রাজিলে মৃত্যু ৬ লাখ ৪ হাজার ৩০৩ জন। ভারতে মৃত্যু হয়েছে ৪ লাখ ৫২ হাজার ৮৪৪ জন। বাংলাদেশে এ পর্যন্ত মৃত্যু ২৭ হাজার ৭৯১ জন।
আন্তর্জাতিক ডেস্ক: তিন সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও শনিবার লেবাননের বিভিন্ন স্থানে ইসরাইলি বাহিনীর ধারাবাহিক বিমান হামলা ও অভিযানে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননের নয়টি শহর ও গ্রামের ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শনিবার শপথ নিলেন শুভেন্দু অধিকারী। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বেলা ১১টায় রাজ্যপাল আর. এন. রবি তাঁকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য ...
আন্তর্জাতিক ডেস্ক:পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় পালাবদল ঘটেছে। ১৫ বছরের তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান ঘটিয়ে এবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আজ শনিবার ৯ মে তিনি আনুষ্ঠান ...
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে তিন দিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে। শুক্রবার ৮ মে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্য ...
সব মন্তব্য
No Comments