ডেস্ক রিপোর্ট: উচ্চমাধ্যমিক পর্যায়ে বেসরকারিভাবে প্রকাশিত একাদশ দ্বাদশ শ্রেণির জীববিজ্ঞান প্রথমপত্র বইয়ে অপ্রাসঙ্গিকভাবে কোরআনের আয়াত অন্তর্ভুক্ত করে সাম্প্রদায়িকীকরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। আজ ১৭ নভেম্বর সংগঠনের সভাপতি আল কাদেরী জয় ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স এক যুক্ত বিবৃতিতে বলেন, দেশের শিক্ষাব্যবস্থা চলছে সাম্প্রদায়িক ধ্যান-ধারণার ভিত্তিতে। পাঠ্যপুস্তক থেকে ক্রমান্বয়ে সরানো হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা সম্পন্ন লেখা এবং মুড়ে দেওয়া হচ্ছে সাম্প্রদায়িক ধ্যান ধারণা যুক্ত লেখা দিয়ে। তার সর্বশেষ উদাহরণ আমরা দেখতে পাই উচ্চমাধ্যমিক পর্যায়ের জীববিজ্ঞান প্রথমপত্র বইয়ে সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে কোরআনের আয়াত যুক্ত করা। জীববিজ্ঞান কোন ধর্মশিক্ষার বই না। এই বই শুধুমাত্র একটি ধর্মের মানুষের জন্য রচিত হয়নি। তাই এখানে কোন ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃত করার কোন যৌক্তিকতা নেই।
নেতৃবৃন্দ বলেন, বেসরকারিভাবে পাঠ্যপুস্তক রচিত হলে তার অনুমোদনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবি এই দায় কোনভাবেই এড়াতে পারে না। এভাবে যেন তেন প্রক্রিয়ায় পাঠ্যপুস্তক প্রকাশ, যাচাই বাছাই নিয়ে অবহেলা ও পাঠ্যপুস্তকের সাম্প্রদায়িকীকরণ কোনভাবেই মেনে নেওয়া যায় না।
নেতৃবৃন্দ অতিদ্রুত প্রকাশিত বইয়ের সকল কপি বাজেয়াপ্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি এনসিটিবি’র গাফিলতিরও তীব্র নিন্দা জানান নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
সব মন্তব্য
No Comments