বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, মানবিক ও উন্নত সমাজ বিনির্মাণ এবং ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সমাজে নারীদের সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষ্যে আজ ০৬ মার্চ সোমবার বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পরে উপাচার্যের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন ড. উম্মে বুশরা ফাতেহা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বিশ্বে অনেক দেশ নারীদের সমমর্যাদা নিশ্চিত করতে সক্ষম হয়নি, যা বিশ্বসভ্যতার একটি সংকট। এই সংকট থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে নেতৃত্ব দেয়ার জন্য উপাচার্য শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে নারীদের অবদান ও ভূমিকা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে নারী উন্নয়ন সূচকে বাংলাদেশ বিশ্বের অনেক দেশের চেয়ে এগিয়ে আছে। কর্মক্ষেত্রে সুযোগ বৃদ্ধি, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং ডিজিটাল প্লাটফর্মসহ সকল ক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে নারী সমাজের অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হবে। এক্ষেত্রে সমন্বিত ভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, ‘মেকিং ডিজিটাল স্পেস সেফার ফর অল’ প্রতিপাদ্য ধারণ করে উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ দিবসটি উপলক্ষ্যে পোস্টার প্রেজেন্টেশন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments