নজরুল ইসলাম (সাতক্ষীরা) তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালার পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন, চার তলা ভবনের উদ্বোধন,বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত অনুষ্ঠানে বিশ্বজিৎ সাধুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সাতক্ষীরা-১(তালা – কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
সহকারী শিক্ষক সাইফুল্লাহ এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) রুহুল কুদ্দুস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাপড়ী, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজিৎ দাশ বাপী, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায়, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, নগরঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, খলিষখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সাব্বির হোসেন, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিরণময় মন্ডল, খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাম প্রসাদ দাশ,কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,তালা উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ফারদীন হাসান দীপ প্রমুখ।
পরে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments