স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের বর্তামান রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চিত। মনে হচ্ছে, দেশ একটা বিপদজনক পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। সামনের দিনগুলো কেমন তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে গোলাম মোহাম্মদ কাদের একথা বলেন।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশের আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার ব্যর্থ হচ্ছে। বিভিন্ন ধরণের ঘটনা ঘটছে, যা সরকারের নিয়ন্ত্রণের বাইরে। গণমানুষের জান-মালের নিরাপত্তা নেই। দেশের মানুষ অতংকের মাঝে বাস করছে। টিসিবি’র লম্বা লাইন দেখেই বোঝা যায় মানুষের অর্থনৈতিক অবস্থা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অনেকেই পণ্য না পেয়ে খালি হাতে ঘরে ফিরছে। দেশের মানুষ মারাত্মক কষ্টে আছে।
অপর এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, সামাজিক অস্থিরতার কারণে নতুন করে বিনিয়োগ হচ্ছে না। ব্যাংকগুলো ব্যবসায়ীদের প্রয়োজন মাফিক অর্থ সহায়তা দিতে পারছে না। অনেকের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। বেকারত্ব বাড়ছে, বাড়ছে ক্ষুধার্ত মানুষের সংখ্যা। স্বাভাবিকভাবে এমন বাস্তবতায় রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চিয়তা বৃদ্ধি অব্যাহত থাকবে। আমরা চাই, দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক।
এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী ও জাতীয় পার্টি তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এলাহান উদ্দিন উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments