রফিকুল ইসলাম সুজন: রাজধানী ঢাকায় রাতভর টানা বৃষ্টিতে সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নগরীর বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মিরপুর, পল্লবী, রামপুরা, বাড্ডা, মিতিঝিল, রমনা, পল্টন, ওয়ারী এলাকার প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে হাঁটু থেকে কোমরসমান পানি জমে থাকতে দেখা গেছে। হাতিরঝিলের বিভিন্ন অংশেও পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট।
বৃষ্টির কারনে সকালে অফিস ও স্কুলগামীরা চরম ভোগান্তিতে পড়েন।রাস্তায় পানি জমে যানজট সৃষ্টি হয়, ফলে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুন সময় লেগেছে গন্তব্যে পৌঁছাতে। কোথাও কোথাও গাড়ি চলাচলই বন্ধ হয়ে যায়, ফলে অনেকে পায়ে হেঁটে বা বিকল্প রাস্তায় যেতে বাধ্য হন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, রাত থেকে সকাল পর্যন্ত ঢাকায় প্রায় ৩৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েক ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছেন নিম্নাঞ্চলের বাসিন্দারা। অনেক এলাকায় দোকানপাট ও বাড়িঘরে পানি ঘুকে পড়েছে। নগরবাসীর অভিযোগ, ড্রেন ও কালগুরোর মুখ আবর্জনায় আটকে থাকায় দ্রুত পানি নামছে না।
বিশেষজ্ঞদের মতে, দখল হওয়া খাল ও জলাশয় খনন এবং নিষ্কাশন ব্যবস্থার কার্যকারিতা বাড়ালে রাজধানীর জলাবদ্ধতা অনেকাংশে কমানো সম্ভব। গবেষণায় দেখা গেছে, মাত্র ১৫টি খাল পুনঃখনন করলেই প্রায় ৮০ শতাংশ সমস্যার সমাধান হবে।
এদিকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে, জরুরি ভিত্তিতে খাল ও ড্রেন পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। পানিনিষ্কাশন বাড়াতে কিছু পাম্পস্টেশন সক্রিয় করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments