ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
গতকাল শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া গভ. মডেল গার্লস হাই স্কুলের নবনির্মিত ৬ তলা একাডেমিক ভবন উদ্বোধন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সাড়ে ৯ কোটি টাকা ব্যয়ে এই নতুন শিক্ষা ভবনটি নির্মাণ করা হয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশে এমপি খালেদ হোসেন মাহবুব বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে তিনটি পক্ষের ভূমিকা অপরিসীম। এগুলো হলো বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্বয়ং শিক্ষার্থীরা। তোমরা রাজনৈতিক সচেতন হয়ে পড়াশোনা করবে। অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তোমাদের মধ্যে অনেকেই বিগত ২৪-এর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে দাঁড়িয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিলে।
মাদক ও পরিবেশ বিষয়ে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমরা জানি ব্রাহ্মণবাড়িয়ার মেয়েরা মাদকাসক্ত হয় না। তাই তোমাদের উচিত ভাই, পরিবার এবং আত্মীয়-স্বজনদের মাদকের বিষয়ে সচেতন করা। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় গাছ লাগাতে হবে। আমরা আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগাবো, এর অংশ হিসেবে তোমাদেরও শামিল হতে হবে। দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপের কথা উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সচেতনতা তৈরির নির্দেশনা দেন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম এবং জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খন্দকার নাজমুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল ইসলাম এবং ১৯৬৭ সালের প্রাক্তন শিক্ষার্থী নাসিমা হক প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া গভ. মডেল গার্লস হাই স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক মো. গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ। অনুষ্ঠান শেষে বিভিন্ন শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments