ডেস্ক রিপোর্ট : রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের সরকারপাড়া বাজারে মেসার্স শাওন ট্রেডার্স–এর নতুন শাখার উদ্বোধন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটি এখন এলাকার খামারিদের জন্য আরও সহজলভ্য সেবা নিশ্চিত করতে যাচ্ছে।
নতুন শাখার উদ্বোধনের পর থেকে সরকারপাড়া বাজারে পাওয়া যাবে মাছের সকল ধরনের খাদ্য, মাছের রোগ প্রতিরোধক ও চিকিৎসার ওষুধ সংশ্লিষ্ট খামার সরঞ্জাম। এলাকায় দীর্ঘ সুনামের সাথে সার ও কীটনাশক বিক্রয় করে কৃষকদের পাশে থেকে তাদের সুবিধা ও সমস্যায় আন্তরিকভাবে সহযোগিতা করে আসছেন। কৃষকদের আস্থা ও ভালোবাসাই তাকে নতুন শাখা উদ্বোধনে উৎসাহিত করেছে বলে জানান দোকানের প্রোপাইটর মোঃ মইনুদ্দীন, তিনি আরো বলেন “আমাদের লক্ষ্য শুধুমাত্র ব্যবসা নয়, কৃষক ও খামারিদের সঙ্গে আস্থা ও সম্পর্ক গড়ে তোলা।”উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, খামারি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। দোয়া শেষে উপস্থিতদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments