বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে কেবলমাত্র ভোটের দিন, ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। ভোটের আগের ও পরের দিন; অর্থাৎ ৮ সেপ্টেম্বর (সোমবার) ও ১০ সেপ্টেম্বর (বুধবার) যথারীতি নিয়মিত ক্লাস ও পরীক্ষা চলবে।
আজ বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী সিনেট ভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মো. জসিম উদ্দিন জানান, ভোটের আগের ও পরের দিন; অর্থাৎ ৮ সেপ্টেম্বর (সোমবার) ও ১০ সেপ্টেম্বর (বুধবার) যথারীতি নিয়মিত ক্লাস ও পরীক্ষা চলবে। এই ঘোষণার মাধ্যমে ডাকসু নির্বাচন উপলক্ষে পূর্বনির্ধারিত ছুটি হ্রাস করা হলো। ইতোপূর্বে ডাকসু নির্বাচন উপলক্ষে ৭ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছিল।
প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মো. জসিম উদ্দিন বলেন, শিক্ষার্থীদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে এবার নির্বাচনে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো বুথের সংখ্যা ৫০০ থেকে ৭১০–এ বৃদ্ধি এবং ভোট গ্রহণের সময় পূর্বনির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা বাড়ানো। এর আগে যেখানে সাত ঘণ্টা ভোট গ্রহণের সিদ্ধান্ত ছিল, এবার তা বাড়িয়ে টানা ৮ ঘণ্টা করা হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত সময়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ডাকসু নির্বাচনে আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ করা হবে জানিয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, আচরণবিধি লঙ্ঘন করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ছাড় দেবে না। এ বিষয়ে সব শিক্ষার্থী, প্রার্থী ও তাঁদের সমর্থকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি আরও জানান, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ হতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments