ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানের রাজধানী কাবুলে শুক্রবার তালেবানকে লক্ষ্য করে গাড়ি হামলা চালিয়েছে আইএস।
কাবুলের উত্তরাঞ্চলে শুক্রবার ওই হামলা চালায় আইএস জঙ্গিরা।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ জানান, পারওয়ান প্রদেশের চারিকার এলাকা থেকে হামলায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযানে বেশ কয়েকজন আইএস সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া কয়েক জনকে আটক করা হয়েছে।
গাড়িবোমা হামলায় কয়েকজন তালেবান গুরুতর আহত হয়েছেন। আইএসবিরোধী অভিযানে তালেবানের সঙ্গে সংঘর্ষ হয় বলেও জানান জাবিহউল্লাহ মুজাহিদ।
১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দেশটিতে আইএসের সন্ত্রাসী হামলা বেড়ে গেছে।
পূর্বঞ্চলীয় প্রদেশ জালাবাদে গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর আইএসের জঙ্গি হামলায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন।-যুগান্তর
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লেবার পার্টির জ্যেষ্ঠ নেতা অ্যান্ডি বার্নহাম। বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত ২২ জুন পদত্যাগের ঘোষণা দেওয়ার পর বার্নহামই এখন দ ...
আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন হয়েছে। তাঁর জন্মভূমি ও শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র নগরী মাশহাদের ইমাম রেজা মাজারের দার আল-জিকর ...
আন্তর্জাতিক ডেস্ক: চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরে হুইতেং জুতা কারখানায় বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। চীনের ‘জুতা রাজধানী’ হিসেবে পরিচিত জিনজিয় ...
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ‘কিল লিস্টে’ তিনি এক নম্বরে আছেন এবং যেকোনো সময় প্রাণ হারাতে পারেন। ন্যাটো সম্মেলনে তুরস্কের আঙ্কারায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট ...
সব মন্তব্য
No Comments