জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংগঠন 'ফিজিক্যালি-চ্যালেঞ্জড ডেভলোপমেন্ট ফাউন্ডেশনের (পিডিএফ-জেইউ)' কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে।
জানা যায়, পিডিএফ'র উপদেষ্টা ও বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে না জানিয়ে সংগঠনটির কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মো. মিজানুর রহমান এবং পিডিএফ ইউথনেটের টিম লিডার মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৭তম ব্যাচের আনিকা তাবাসসুমকে সভাপতি এবং ইতিহাস বিভাগের ৪৮তম ব্যাচের সুরাইয়া আক্তার রাত্রীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের নতুন এ কমিটি ঘোষণা করা হয়। অথচ এ কমিটির বিষয়ে বর্তমান কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও উপদেষ্টা পরিষদের সদস্যরা অবগত নয়।
কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তুলে জাবি পিডিএফ'র সভাপতি আব্দুল গাফফার বলেন, 'নবগঠিত কমিটির ব্যাপারে আমাকে ইয়ুথ নেট থেকে কিছুই জানানো হয়নি। আমাদের অগোচরেই নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সক্রিয় প্রতিবন্ধী ব্যক্তি ও সেচ্ছাসেবককে পদবঞ্চিত করা হয়েছে।'
জাবি শাখা পিডিএফ'র উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এ টি এম আতিকুর রহমান বলেন, 'নতুন কমিটি গঠনের বিষয়ে কিছুই জানি না। এ বিষয়টি আমাকে জানানো হয়নি। যারা নতুন কমিটি দিয়েছে তাদের উচিৎ উপদেষ্টাসহ বর্তমান কমিটিকে জানানো।'
আরেক উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এ মামুন বলেন, 'নতুন কমিটি গঠন হলে সবাই জানবে এটাই স্বাভাবিক। আমার সাথে যোগাযোগ করেই নতুন কমিটি হওয়ার কথা। তবে এ ব্যাপারে আমাকে বলেছিলো কিনা- তা বলতে পারছি না। কারণ আমি গবেষণা কার্যক্রম নিয়ে ব্যস্ত ছিলাম।'
নতুন কমিটি গঠনের বিষয়ে পিডিএফ ইয়ুথ নেটের টিম লিডার মো. নাজমুস সাকিব বলেন, 'আমাদের কিছু নীতিমালা আছে। সেই নীতিমালা অনুযায়ী সর্বশেষ ভাইভা পরীক্ষার মাধ্যমে নতুন কমিটির সদস্যদের নির্বাচিত করা হয়েছে। আগের কমিটির সভাপতির সাথে যোগাযোগ করার চেষ্টাও করেছি।
ডেস্ক রিপোর্ট: ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন ড. মাইক মিলার। আন্তর্জাতিক শিক্ষার জগতে তিনি একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার এই নেতৃত্ব স্কুলটিকে আরও এগিয় ...
স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে। এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ, বন্যা ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড় ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ ...
সব মন্তব্য
No Comments