ডেস্ক রিপোর্ট: ভারতের বিহার রাজ্যের জামুই জেলার করমটিয়া এলাকায় এই স্বর্ণ ভাণ্ডারের সন্ধান মেলে। ধারণা করা হচ্ছে, এতে দেশটির ৪৪ শতাংশ স্বর্ণ রয়েছে যা পরিমাণে ২২৩ টন পর্যন্ত হতে পারে। আনন্দবাজার
এ স্বর্ণ ভাণ্ডারের সন্ধান মেলে তখন যখন কিছু পিঁপড়া তাদের বাসা বানানোর জন্য মাটি খুঁড়ে নীচ থেকে উপরে তোলা শুরু করে। সেই মাটির মধ্যে হলুদ চকচকে ক্ষুদ্র ক্ষুদ্র কণা মিশে থাকতে দেখে স্থানীয়রা। এরপরই পরীক্ষা করে দেখা যায় সেস্থানে সোনা রয়েছে।
১৯৮২-’৮৬ সাল পর্যন্ত ওই এলাকা নিষিদ্ধ ঘোষণা করে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া খননকাজ শুরু করে। তখন বেশি সোনা না পাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল। ২০১০-১১ সালে ফের নমুনা পরীক্ষা করে তৎকালীন সরকার জানিয়েছিল জামুইয়ে ৪৪ শতাংশ সোনার ভাণ্ডার আছে। ২০২০-তে ফের জিএসআই মাটির নমুনা সংগ্রহ করে। অবশেষে সরকার ঘোষণা করে জামুইয়ে দেশটির সবচেয়ে বড় স্বর্ণের ভাণ্ডার রয়েছে।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: জাপানে এক রাতের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন। পরেরটি ছিল ৪ দশমি ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দেশটির নতুন সরকার গঠনের জন্য সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকটকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরগুলোতে চলমান নৌ-অবরোধের পর এবার দেশটির স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু প্রকল্প এবং এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিবর্গ, বিশেষ করে পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে যুক্তরাষ্ট্রকে তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ ক ...
সব মন্তব্য
No Comments