স্টাফ রিপোর্টার: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের অভাবে দেশের মিডিয়ায় অনেক স্খলন ঘটেছে। বস্তুনিষ্ঠ, যৌক্তিক ও বৈজ্ঞানিক বিশ্লেষণধর্মী তথ্য সাহসিকতার সাথে উপস্থাপন করতে হবে; জার্নালিজম একটি পবিত্র দায়িত্ব, জনগণের আমানত। তিনি বলেন, বাংলা এডিশন অনলাইন পোর্টালের আবির্ভাব সংবাদ জগতে একটি সাহসী পদক্ষেপ, যেখানে প্রযুক্তির মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ চর্চা জীবন্ত হয়ে ওঠবে।
আজ ঢাকায় হোটেল লা মেরিডিয়ানে অনুসন্ধানী গণমাধ্যম বাংলা এডিশন (banglaedition.com)-এর উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।
উদ্বোধন অনুষ্ঠানে বাংলা এডিশনের চেয়ারম্যান সাংবাদিক কলামিস্ট ইলিয়াস হোসেন, সাংবাদিক কলামিস্ট কনক সরোয়ার, মিডিয়া ব্যক্তিত্ব পিনাকি ভট্টাচার্য অনলাইন প্ল্যাটফর্মে বক্তৃতা করেন। অনুষ্ঠানে অন্যানের মধ্যে জুলাই-গণভ্যুত্থানে আহত পরিবারের সদস্যগণ-সহ বিএনপি ও জামায়াত ইসলামীর প্রতিনিধি, মিডিয়া ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
পরে উপদেষ্টা বাংলাদেশ সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ‘জুলাই শহিদ দিবস’ ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এসময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে ৪৫ বছর পর গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার ১৫ জুলাই মধ্যরাতে রাজধ ...
স্টাফ রিপোর্টার: প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সরকারি অথবা বেসরকারি—যেকোনো মাধ্যম বেছে নিয়ে বাংলাদেশের হজ কোটায় পবিত্র হজ পালন করতে পারবেন প্রবা ...
স্টাফ রিপোর্টার: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় স্থির রয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাব ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ঐতিহাসিক জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে নিন্মোক্ত বাণী প্রদান করেছেন:‘আজ ১৬ জুলাই। ঐতিহাসিক জুলাই শহিদ দিবস। শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা, শোক আর কৃতজ্ঞতা প ...
সব মন্তব্য
No Comments