উজিরপুর প্রতিনিধি; মাদক ব্যবসা ফাঁসের য়ে স্ত্রীকে ১০ বছর ধরে জম্মি করে রাখে এক মাদক ব্যবসায়ী। পালিয়ে বাবার বাড়িতে এসে রক্ষা পাইনি হামলার শিকারে হয়ে হাসপাতালে ভর্তি। অবশেষে প্রতারক স্বামী জেলহাজতে । ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর পাঁচটায় বরিশাল জেলার উজিরপুর পৌরসভার মাহার গ্রামের এ ঘটনা ঘটে। পৌরসভার মৃত মনীন্দ্রনাথ ঘরামির মেয়ে কবিতা ওরফে মরিয়ম খাতুন ইকরা (২৮) কে ২০১৩ সালে একটা এনজিওর মাধ্যমে পরিচয় এর মাধ্যমে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার বয়রাবাড়ি গ্রামের মৃত মনসুর ডিলারের পুত্র আশরাফুল আলম তার স্ত্রী ও একটি সন্তানের কথা গোপন রেখে প্রতারনার মাধ্যমে বিয়ে করে ঢাকায় একটি বাসায় জিম্মি করে রাখে । তার ঠিক দশ বছর পর জিম্মিদশা থেকে পালিয়ে সে গ্রামের বাড়িতে চলে আসে, আশরাফুল টের পেয়ে মাইক্রোবাস যোগে দলবল নিয়ে উজিরপুর শ্বশুর বাড়িতে এসে কবিতার উপর হামলা চালিয়ে গুরুতর যখন করে। গুরুতর জখম অবস্থায় কবিতাকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনা উজিরপুর মডেল থানা একটি নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান জানান মামলা দায়েরের পরে আটককৃত আশরাফুলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments