বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাবের নতুন আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এর আগে গত সোমবার রাতে প্রেসক্লাব সভাপতি মোবারক আলীর সভাপতিত্বে ও সম্পাদক বিপ্লবের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার মাধ্যমে গত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং আগামী নির্বাচন পর্যন্ত আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে,এতে স্থানীয় দৈনিক খবর একদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ছবি কান্ত দেব ( আহব্বায়ক) দৈনিক আজকের প্রতিভার প্রতিনিধি এ কে আজাদ কে (যুগ্ম আহব্বায়ক) ও দৈনিক আজকের দর্পণ পত্রিকার উপজেলা প্রতিনিধি নাজমুল হোসেন কে সদস্য করে
প্রেসক্লাবের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক অধ্যাপক আইয়ুব আলী (দৈনিক সংগ্রাম) নুরুল হক(দৈনিক উত্তরা) আনিসুর রহমান বাকি(উত্তর বাংলা) ফারুক আহম্মেদ সরকার(মোহনা টিভি) আশরাফুল আলম (এশিয়ান টেলিভিশন) বিজয় রায় (ভোরের ডাক) জিয়াউর রহমান (যায়যায় দিন) আনোয়ার হোসেন আকাশ (আমাদের সময়) আনোয়ার হোসেন জীবন (নয়া দিগন্ত) খুরশিদ আলম (আজকের পত্রিকার) আহম্মেদ ইসমাম (ঢাকাটাইসম)আবদুল্লাহ আল নোমান (জনকণ্ঠ) সবুজ ইসলাম(বাংলাদেশ বুলেটিন)।
রাহাদ সুমন বরিশাল ব্যুরো: বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের ওপর হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান খান সালামকে গ্রে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধারের পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।ওই সময় ...
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: অধ্যবসায়, পরিশ্রম ও একাগ্রতাই সফলতার চাবিকাঠি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এমন ...
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
সব মন্তব্য
No Comments