ডেস্ক রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ‘১৮ জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি রেজিসটেন্স ডে’-তে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে আগামীকাল সন্ধ্যা ৬ টায় রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের গান ও ড্রোন শো প্রদর্শিত হবে। অনুষ্ঠানটি জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হবে।
অনুষ্ঠানে ‘হিরোস উইদাউট কেপস: প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই’, ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’, ‘জুলাই ওমেন’ ও ‘জুলাই বীরগাথা’ শিরোনামের চলচ্চিত্র প্রদর্শন করা হবে। জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি যোদ্ধাদের স্মৃতিচারণ করা হবে। এরপর জুলাইয়ের গান পরিবেশন করবেন শিল্পী সেজান, তাশফি ও সানি এবং ব্যান্ডদল রেপার কালেক্টিভ ও আর্টসেল।
জুলাইয়ের গান শেষে প্রদর্শিত হবে জুলাই গণ-অভ্যুত্থান ও প্রিলিউডভিত্তিক ড্রোন শো। অনুষ্ঠানে স্কুল, কলেজ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সবার অংশগ্রহণ প্রত্যাশা করেছে সংস্কৃতি মন্ত্রণালয়।
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
সব মন্তব্য
No Comments