কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: বিকল্প কর্মসংস্থানের লক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় ৪৭ জন নারীদের মাঝে ছাগল ও ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান করা হয়েছে। নারীর প্রতি সহিংসতা রোধে ও লিঙ্গ-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে উপজেলার বালিয়াতলী, মহিপুর ও লতাচাপলী ইউনিয়নের ৩৭ জন নারীর মাঝে ছাগল বিতরন করা হয়। এছাড়া ৪ জন নারীকে চায়ের দোকান, ৫ জন নারীকে মিট কাপড় ও ১ জনকে হোগল পাতা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র “বিকল্প জীবিকায়নের মাধ্যমে দুর্যোগ ঝুঁকিহ্রাস” প্রকল্পের আওতায় ওইসব এ সহায়তা দেয়া হয়েছে।
এসময় লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা, মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম সেলিম, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশে প্রকল্পের ব্যাবস্থাপক সিলভেস্টার মাইকেল মধু, সহ-ব্যবস্থাপক জেমস্ রাজীব বিশ্বাস, মনিটরিং অফিসার পায়েল চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশে প্রকল্পের ব্যাবস্থাপক সিলভেস্টার মাইকেল মধু বলেন, আয়বর্ধনের লক্ষে অসহায় ৪৭ জন নারীর মাঝে সহায়তা প্রদান করা হয়েছে। এর মাধ্যমে এসব নারীদের বিকল্প আয় বৃদ্ধি পাবে।
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
স্টাফ রিপাের্টার: দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ব ...
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
সব মন্তব্য
No Comments