স্টাফ রিপোটার : শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম আরো দুই সপ্তাহ বন্ধ থাকবে। তবে চলবে অনলাইন ক্লাস ও এসাইনমেন্ট।
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় দেশের শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আরো দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রাখা হয়েছিল।
আজ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানিয়েছেন।
মন্ত্রী বলেন, অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি আরো কিছুদিন দেখার পক্ষে মত দিয়েছেন, যেহেতু করোনার সংক্রমণ এখনো প্রায় ৩০ শতাংশ। সরকার অবস্থা পর্যালোচনা করছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments