ডেস্ক রিপোর্ট: সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। শনিবার ( ১০ মে) রাত ১১টার পর উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্তের বিষয় এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনের অধ্যাদেশ সংশোধনের বিষয় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে অনুমোদন করা হয়।
আইন উপদেষ্টা বলেন, পরবর্তী কার্যদিবসে প্রজ্ঞাপন দেওয়া হবে। এবং ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণা পত্র দেওয়া হবে।
এরআগে বৃহস্পতিবার থেকে জাতীয় নাগরিক পার্টি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি যমুনায় অবস্থান কর্মসূচি পালন করেন। শুক্রবার বিকেলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে মঞ্চ থেকে শাহবাগ ব্লকেড ঘোষণা দিয়ে শাহবাগ অবস্থান করে আন্দোলনকারীরা। সারাদেশে সংহতি জানিয়ে অবরোধ ও বিক্ষোভ করেছেন।
শনিবার সন্ধ্যায় শাহবাগে গণজমায়েত থেকে আওয়ামীলীগ নিষিদ্ধ ঘোষণা না আসলে 'মার্চ টু যমুনা' ঘোষণা করা হয়।
এই কর্মসূচিতে বিভিন্ন সমমনা দল সংহতি জানিয়ে যোগ দেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments