রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় মানবতার সেবায় ব্রত ব্লাড ব্যাংকের ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় বাসস্ট্যান্ড সংলগ্ন হাসপাতাল মোড়ে গ্রীণ লাইফ হসপিটালে বানারীপাড়া ব্লাড ব্যাংকের প্রধান কার্যালয়ে সংগঠনের প্রধান উপদেষ্টা আঃসালামের সভাপতিত্বে 'মানবতার টানে ভয় নেই রক্ত দানে' স্লোগানকে সামনে রেখে বানারীপাড়া ব্লাড ব্যাংকের এ কমিটি গঠন করা হয়। পরে দুপুর ১২ টায় বানারীপাড়া প্রেস ক্লাবে সংবাদিকদের সামনে ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা আঃ সালাম নবগঠিত কমিটিতে রাহাত হোসেন ফকিরকে সভাপতি মোঃ রাশেদুল ইসলাম মারুফকে সাধারণ সম্পাদক ও মোঃ সাব্বির হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যদের নাম ঘোষণা করেন। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান, সহ-সভাপতি ,সাগর হাওলাদার সহ- সভাপতি,রাইসুল ইসলাম শান্ত,, যুগ্ম সম্পাদক অনিক খালাসী,প্রচার সম্পাদক কাওসার মৃধা, দপ্তর সম্পাদক ,তাসলিম খান ,শিক্ষা সম্পাদক মোসাঃ চৈতি খানম প্রমুখ। এসময় বানারীপাড়া ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক মাইদুল ইসলাম রনি ও পরিচালক রাইসুল ইসলাম সানিসহ সংগঠনের সাথে যুক্ত সকল রক্তদাতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে বানারীপাড়া ব্লাড ব্যাংকের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মসজিদ থেকে তুলে নিয়ে আসমান সিকদার (৩২) নামের কার্যক্রম নিষিদ্ধ এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।এ ঘটনায় স্থানীয় মুসল্লীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হ ...
স্টাফ রিপোর্টার: উপকূলের জন্য নবায়নযোগ্য জ্বালানির সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং সুন্দরবন ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
সব মন্তব্য
No Comments