ডেস্ক রিপোর্ট: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তিন বিভাগে নিয়োগের জন্য প্রার্থীদের কাছে আবেদন আহ্বান করা হয়েছে। বিভাগগুলো হলো- রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ। আবেদন শুরু হবে আগামী ৩০ মার্চ থেকে। আবেদনের শেষ সময় ১৪ এপ্রিল।
বুধবার (২২ মার্চ) এ তিন বিভাগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৩তম গ্রেডে অস্থায়ী পদে নিয়োগের জন্য রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সব উপজেলা/থানার স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। সাধারণ প্রার্থীদের বয়স ১৪ এপ্রিল ২০২৩ হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
ইত্তেফাক
বিশেষ প্রতিনিধি, আন্তালিয়া: তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায ...
স্টাফ রিপোর্টার: ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সেই দেশেই অবস্থান করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন সরকারি দপ্তরে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে ...
স্টাফ রিপোর্টার: মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ফের আন্দোলন ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্ত ...
সব মন্তব্য
No Comments