পিরোজপুর অফিস : সাইবার সহিংসতাসহ নারী ও কন্যাদের প্রতি সকল প্রকার নির্যাতন প্রতিরোধ এবং তাদের অগ্রসরমানতা নিশ্চিতের আহ্বান জানিয়ে পিরোজপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন ও আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের জেলা শাখার লিগ্যাল এইড সম্পাদক মিনারা বেগম লিখিত বক্তব্যে জানান, প্রযুক্তিনির্ভর যুগে সাইবার জগতে অপমান, ব্ল্যাকমেইল, চরিত্রহনন ও ডিজিটাল হয়রানিসহ সহিংসতার হার উদ্বেগজনকভাবে বাড়ছে, যা নারীর অগ্রগতি ও মানবাধিকারে নেতিবাচক প্রভাব ফেলছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা পরিষদের ভারপ্রাপ্ত জেলা সভাপতি মাতোয়ারা বেগম টুলি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা। আরও বক্তব্য দেন পিডিএফ এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না, সাংবাদিক ফসিউল ইসলাম বাচ্চু, হাসান মামুন, জিয়াউল হক, নুরুদ্দিন ও নারী নেত্রী অর্পনা হালদার। বক্তারা সাইবার সহিংসতা, ঘরোয়া নির্যাতন, বাল্যবিয়ে, কর্মক্ষেত্রে হয়রানি ও সামাজিক নিপীড়নের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে নারীর নিরাপদ ডিজিটাল পরিবেশ, শিক্ষা-দক্ষতা উন্নয়নে সমান সুযোগ, আইনগত সুরক্ষা এবং সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন পর্যায়ে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
সব মন্তব্য
No Comments