সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহে নিখোঁজের দুই ঘন্টা পর বাড়ির পাশের ধানক্ষেত থেকে তোবা (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) সকালে ওই শিশুর মরদেহ মর্গে পাঠিয়েছে পুলিশ।
জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার নাংলা ইউনিয়নের দেওলাবাড়ি এলাকায় ধানক্ষেত থেকে ওই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশু ওই গ্রামের রোকনুজ্জামান উকিলের মেয়ে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহর ভাতিজি।
এলাকাবাসী জানান, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে শিশুটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের ধানক্ষেত থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ময়নুল ইসলাম জানান, শিশুটির মরদেহ রাতেই উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায় নি। মরদেহ ময়নাতদন্তের জন্য সকালে মর্গে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
সব মন্তব্য
No Comments