ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত “উইমেন স্পীকার্স সামিট' এবং যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত 'কমনওয়েলথ ৭৫ স্পেশাল সেলিব্রেশন' শীর্ষক সম্মেলনে যোগদান করে আজ অপরাহ্নে দেশে ফিরেছেন।
ফ্রান্স সফরকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাথে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ সারাবিশ্বের ২৫ জন নারী স্পীকারের বৈঠক অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্য সফরকালে হাউজ অফ কমন্সের স্পীকার লিন্ডসে হয়লের সাথে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর স্পীকারদের বৈঠক অনুষ্ঠিত হয়।
এছাড়া স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী যুক্তরাজ্যের হাউজ অফ কমন্সের চার্চিল হলে বাংলাদেশ হাই কমিশন কর্তৃক আয়োজিত 'লেভারেজিং পার্লামেন্টারি ডেমোক্রেসি ফর পলিটিক্যাল এমপাওয়ারমেন্ট অফ উইমেন: বাংলাদেশ পার্সপেক্টিভ' শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন এবং হাউজ অফ লর্ডস স্পীকার ব্যারন ম্যাকফল অফ অ্যালক্লুইথের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
বিশেষ প্রতিনিধি, আন্তালিয়া: তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায ...
স্টাফ রিপোর্টার: ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সেই দেশেই অবস্থান করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ ...
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন সরকারি দপ্তরে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে ...
স্টাফ রিপোর্টার: মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ফের আন্দোলন ও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্ত ...
সব মন্তব্য
No Comments