আবদুল্লাহ আল নোমান, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা:-
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলাধীন গোগর ঝাড়বাড়ি গ্রামে পুকুর থেকে এক মানসিক ভারসাম্যহীন শিশুর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।
মৃত দুর্জয় কর্মকার (৯) গোগর ঝাড়বাড়ি গ্রামের চুনু কর্মকারের ছেলে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, দুর্জয় কর্মকার (৯) একজন মানসিক প্রতিবন্ধী। গতকাল মঙ্গলবার বিকেলে বাসা থেকে বেরিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর না পেলে। রাত ১০ টায় রাণীশংকৈল থানায় সাধারণ ডাইরি করেন দুর্জয় কর্মকারের পরিবার।
আজ বুধবার( ২০ এপ্রিল) দুপুরে কাতিয়া নামক পুকুরে স্থানীয়দের দুর্জয়ের লাশ চোখে পড়লে। রাণীশংকৈল থানা পুলিশের অনুমতি নিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসেন তার পরিবার।
মৃত দুর্জয় কর্মকারের মা তাপসী রাণী শাহ অভিযোগ করে বলেন আমি গতকাল রাণীশংকৈল ও পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে ফোন দিই কিন্তু তারা শিওর পুকুরে পড়ছে কিনা বিষয়টি নিশ্চিত না করলে তারা আসতে পারবে না বলে অপারগতা প্রকাশ করেন।
এ ব্যাপারে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাসিম ইকবাল জানান, মৃত দুর্জয় কর্মকারের পরিবার ফায়ার সার্ভিস স্টেশনে এসেছিল। অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন আমরা ঘটনার সত্যতা না পেলে সেখানে যায় না।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল জানান, আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ সৎকারের অনুমোদন দেয়া হয়েছে।
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
সব মন্তব্য
No Comments