ডেস্ক রিপোর্ট: দক্ষিণ ইকুয়েডরে রোববার ভোরে একটি কারাগারে দাঙ্গায় কমপক্ষে ২০ জন মারা গেছে। প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, দক্ষিণ আমেরিকার দেশটির কারাগারে মারাত্মক সহিংসতার সর্বশেষ উদাহরণ।
প্রেসিডেন্ট গুইলারমো লাসোর প্রেস অফিস বলেছে, "এখানে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে যাদের কুয়েনকার ফরেনসিক সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে।"
স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও ক্যারিলো বলেছেন, কুয়েঙ্কার এল তুরি কারাগারে সংঘর্ষে বন্দীদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ইকুয়েডর সাম্প্রতিক বছরগুলিতে কারাগারের সহিংসতা (বিশেষত গ্যাং সম্পর্কিত) নিয়ন্ত্রণে সংগ্রাম করেছে। ২০২১ সালে দাঙ্গায় সেখানে ৩২০ জন বন্দী নিহত হয়।
ক্যারিলো সাংবাদিকদের বলেন, ৮০০ পুলিশ এবং ২০০ সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করার পরে দাঙ্গা "নিয়ন্ত্রনে" আনা হয়েছিল।
ক্যারিলো আরো বলেন,"সংঘর্ষ বন্ধ হয়েছে তকে ভিতরে সশস্ত্র বন্দী রয়েছে।"
তিনি বলেন, প্রতিটি ব্লককে একে একে খালি করা হচ্ছে যাতে করে অস্ত্র বাজেয়াপ্ত করা যায়।
কারাগারের সর্বোচ্চ নিরাপত্তা বিভাগে সকাল ১ টা ৩০ মিানটে গ্রিনিজ মান সময় ০৬৩০ টায় গোলোযোগ শুরু হয়।
মধ্যাহ্নে পর্যন্ত এটি দৃশ্যত নিয়ন্ত্রণে ছিল না। বন্দীদের এবং পুলিশ কর্মকর্তাদের ছাদে দেখা গেছে।
ক্যারিলো বলেন, সহিংসতাটি গ্যাং-সম্পর্কিত।"-বাসস
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লেবার পার্টির জ্যেষ্ঠ নেতা অ্যান্ডি বার্নহাম। বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত ২২ জুন পদত্যাগের ঘোষণা দেওয়ার পর বার্নহামই এখন দ ...
আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন হয়েছে। তাঁর জন্মভূমি ও শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র নগরী মাশহাদের ইমাম রেজা মাজারের দার আল-জিকর ...
আন্তর্জাতিক ডেস্ক: চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরে হুইতেং জুতা কারখানায় বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। চীনের ‘জুতা রাজধানী’ হিসেবে পরিচিত জিনজিয় ...
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ‘কিল লিস্টে’ তিনি এক নম্বরে আছেন এবং যেকোনো সময় প্রাণ হারাতে পারেন। ন্যাটো সম্মেলনে তুরস্কের আঙ্কারায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট ...
সব মন্তব্য
No Comments