সুমম আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুর থেকে পরিত্যক্ত একটি পাইপগান, ছয়টি ককটেল ও দুই রাউন্ট অ্যামুনিউশন উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ (সিপিসি-১) ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকউজ্জামান এ বিষয়টি জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে কোম্পানি কমান্ডার আশিকউজ্জামানের নেতৃত্বে জেলার ইসলামপুর থানাধীন ৮ নম্বর ওয়ার্ডের টেগুরিয়া খালেরপাড়া গ্রামে কামাল সরকারের নির্মাণাধীন ভবনে অভিযান চালায় র্যাব।
এসময় প্লাস্টিকের ব্যাগে থাকা ৬ পিস ককটেল সদৃশ্য বস্তু, ১টি দেশিয় তৈরি পাইপগান ও ২ রাউন্ট অ্যামুনিউশন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতগুলো ইসলামপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ সোমবার (৯ নভেম্বর)। সংসদ সচিবালয় ও কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আজ বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনের ক ...
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
সব মন্তব্য
No Comments