ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিবেদন মতে গত মার্চ মাসে ২৪৯ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে। গতকাল রবিবার পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত প্রতিবেদন মতে, এসময় ১২৯ জন কন্যা এবং ১২০ জন নারী নির্যাতনের শিকার হয়।
নির্যাতিত নারী ও কন্যাদের মধ্যে পাঁচ জন কন্যা ও পাঁচ নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এসময় পাঁচ জন কন্যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়া সাত জন কন্যাসহ ৯ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। গত মার্চ মাসে যৌন নিপীড়নের শিকার হয়েছে সাত জন কন্যা ও পাঁচ জন নারী। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে সাত জন, এর মধ্যে ছয় জন কন্যা। এসময় উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছে দুই জন। মার্চ মাসে তিন কন্যা ও একজন নারীকে পাচার করা হয়।
প্রতিবেদনে দেখা যায়, এসময় অগ্নিদগ্ধের শিকার হয়েছে মোট চার জন। এদের মধ্যে এক জন কন্যা ও তিন জন নারী। এর মধ্যে এক জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যুর হয়েছে। মার্চ মাসে যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে চার জন। একই সময় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ২৮ জন কন্যা ও ১৫ জন নারীসহ মোট ৪৩ জন। মার্চ মাসে এক জন গৃহকর্মীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বিভিন্ন কারণে ছয় জন কন্যা ও ৩৪ জন নারীসহ ৪০ জনকে হত্যা করা হয়েছে। এসময় ছয় জন কন্যাসহ ২২ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। মার্চ মাসে পাঁচ জন কন্যা ও ৯ জন নারী মোট ১৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে এক জন কন্যা ও তিন জন নারী আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। এছাড়াও দুই জন আত্মহত্যার চেষ্টা করেছে। এসময় ৯ জন কন্যা ও দুই জন নারীসহ মোট ১১ জন অপহরণের ঘটনার শিকার হয়েছে এবং এছাড়াও এক জনকে অপহরণের চেষ্টা করা হয়েছে। মার্চ মাসে পুলিশি নির্যাতনের শিকার হয়েছে তিন জন। দুই জন কন্যাসহ চার জন সাইবার অপরাধের শিকার হয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে ছয়টি। এছাড়া ৯ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে বলে মহিলা পরিষদের প্রতিবেদনে প্রকাশ করা হয়।
প্রথমআলো
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ...
সব মন্তব্য
No Comments