স্টাফ রিপোর্টার: দেশপ্রেম ও উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কাজী মনিরুল ইসলাম মনু এমপি। এ সময় ১৫ আগস্টে ঘাতকের নিমম বুলেটে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন তিনি। শনিবার সকাল পৌনে ১১ টায় টুঙ্গিপাড়ায় ঢাকা-৫ নির্বাচনী এলাকার ৫ হাজার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনকালে তিনি এ মন্তব্য করেন। এরপর অসহায় সুবিধাবঞ্চিত ও হতদরিদ্রের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ৬৩নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম দিলু, যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না, ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন গেসু ও সাধারণ সম্পাদক, কাউন্সিলর আবুল কালাম অনু, ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন, সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আজিজ প্রধান, যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের নেতা জিয়াউদ্দিন জিয়া, ৬২নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমেদ, শ্রমিক নেতা আবুল হোসেন, সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ৬৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এস এম সোহেল, ৪৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ মনিরুজ্জামান রবিন, যাত্রাবাড়ি থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহামন খান আতিক, ৬২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক উজ্জল আহমেদ বিপ্লবসহ আরো অনেকে।
কাজী মনিরুল ইসলাম মনু বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হবে। এ কথা মাথায় রেখেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারো শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন, আপনারা দেখেছেন দেশ কীভাবে এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ নিজের টাকায় পদ্মা সেতু করে বহির্বিশ্বে তাক লাগিয়ে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, আপনারা দেখছেন আমার নেত্রী ঢাকা-আরিচা মহাসড়কের চারলেনে উন্নতি করছে। তার পাশাপাশি প্রতিটি স্টেশনে মানুষের জানমালের নিরাপত্তার জন্য ওভার ব্রিজ করা হচ্ছে। তাই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্য আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
সব মন্তব্য
No Comments