আন্তর্জাতিহ ডেস্ক: যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে নিরাপত্তা চৌকিতে গুলির শব্দ শোনা গেলে প্রথমে সেটিকে “ট্রে পড়ে যাওয়ার শব্দ” বলে মনে করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (২৫ এপ্রিল) রাতে দেওয়া বক্তব্যে তিনি জানান, ঘটনাটি তাকে পুরোপুরি হতবাক করে দেয়।
তিনি বলেন, তিনি একটি শব্দ শুনে ভেবেছিলেন কোনো ট্রে পড়ে গেছে। পরে বুঝতে পারেন সেটি গুলির শব্দ ছিল। আশপাশের কিছু মানুষ দ্রুত বিষয়টি বুঝতে পারলেও সবাই তা বুঝতে পারেননি।
ঘটনার সময় ট্রাম্পের সঙ্গে ছিলেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তিনি দ্রুতই বুঝতে পারেন এটি গুলির শব্দ এবং পরিস্থিতি গুরুতর।
নৈশভোজটি অনুষ্ঠিত হচ্ছিল ওয়াশিংটন ডিসির একটি হোটেলে, যেখানে দীর্ঘদিন ধরে এই আয়োজন হয়ে আসছে। গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে মার্কিন গোপন নিরাপত্তা সংস্থার সদস্যরা দ্রুত ট্রাম্পকে ঘিরে নিরাপদ স্থানে নিয়ে যান এবং অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেন। পরে সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়।
ট্রাম্প আরও বলেন, ২০২৪ সালের নির্বাচনী প্রচারের সময় তার ওপর হামলার ঘটনা এবং আগের কিছু নিরাপত্তা ঝুঁকির অভিজ্ঞতা এখনো তার মনে প্রভাব ফেলে।
তিনি নিজেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের সঙ্গে তুলনা করে বলেন, যারা বেশি প্রভাব ফেলে, তাদেরই বেশি লক্ষ্যবস্তু করা হয়।
শেষে তিনি রসিকতা করে বলেন, প্রেসিডেন্ট হওয়া একটি ঝুঁকিপূর্ণ কাজ, তবে তিনি দায়িত্ব পালনের জন্যই রাজনীতিতে এসেছেন।
আন্তর্জাতিক ডেস্ক: জাপানে এক রাতের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন। পরেরটি ছিল ৪ দশমি ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দেশটির নতুন সরকার গঠনের জন্য সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকটকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরগুলোতে চলমান নৌ-অবরোধের পর এবার দেশটির স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্য নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু প্রকল্প এবং এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিবর্গ, বিশেষ করে পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে যুক্তরাষ্ট্রকে তথ্য দিলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ ক ...
সব মন্তব্য
No Comments