রংপুর অফিস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার র্যাবকে ব্যবহার করে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে বলেই র্যাবের ওপর নিষেধাজ্ঞা এসেছে। শুধু র্যবকে নিষেধাজ্ঞা দিলেই হবে না। র্যাব পরিচালনা করে সরকার, স্বরাষ্ট্র মন্ত্রনালয়, তাদের কথার বাইরে র্যাব কিছুই করতে পারে না। তাই এই সরকারের ওপরেও নিষেধাজ্ঞা দেয়া উচিত। ইতোমধ্যে জনগণ সরকারের ওপর নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে। দেশের মানুষ আর এ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, চট্টগ্রামে সমাবেশের মাধ্যমে সরকারের বিদায়ের আন্দোলন শুরু হয়েছে। আমরা সারাদেশে আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করব। যদিও সরকারর আমাদের ভয়ে ভীত হয়ে গণতান্ত্রিক সভা-সমাবেশ গুলোতে বাধা দিচ্ছে। আপনারা জানেন, আগামী ১৫ অক্টোবর ময়মনসিংহে আমাদের সমাবেশ রয়েছে। যা পূর্ব ঘোষিত। কিন্তু আমাদের সমাবেশকে বানচাল করতে আওয়ামী লীগ এই দিনে ময়মনসিংহে সমাবেশ ডেকেছে। এসব করে আমাদের আন্দোলনকে কোনোভাবেই বাধাগ্রস্থ করা যাবে না। আমরা কোনো বাধাই মানব না। যত বাধাই আসুক আমরা সামনের দিকে এগিয়ে যাব।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি ওবায়দুল্লাহ্ মাসুদ, আল-মামুন আলম, পৌর সভাপতি অ্যাড. আব্দুল হালিম, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক, জেলা যুবদল সভাপতি মহেবুল্লাহ আবু নুর প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments