নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে জেলা কিন্ডার গার্টেন সোসাইটির আওতায় ১১টি কিন্ডার গার্টেন স্কুলের ২৪২ জন (কেজি হতে ৪র্থ শ্রেণি) ছাত্র/ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন। কিন্ডার গার্টেনের ১১ টি স্কুলে শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ভেন্যু ব্যবহার করে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত- ২৩ ডিসেম্বর বাংলা ও ইংরেজি এবং ২৪ ডিসেম্বর গণিত পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শেষ হয়। বৃত্তি পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন নিতিশ চন্দ্র বর্মন অধ্যক্ষ আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজ, সহিদুল ইসলাম হল সচিব ও খাদেমুল ইসলাম সার্বিক পরির্দশন এবং চয়ন কুমার সেন সার্বিক দায়িত্বে ছিলেন। এই সময় কেন্দ্র পরিদর্শন করেন গণেশ চন্দ্র ঘোষ ভানু সভাপতি আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজ, সিনিয়র সাংবাদিক ইউসুফ আলী ও তৌহিদুল ইসলাম, অধ্যক্ষ, তোড়িয়া সিমান্ত কিন্ডার গার্টেন সহ নকিবুল হাসান(বাদশা) অধ্যক্ষ-সর্দারপাড়া কিন্ডার গার্টেন। জনাব মনছুর আলী তোড়িয়া কিন্ডার গার্টেন সহ দুলাল হোসেন অধ্যক্ষ হলি চাইল্ড কিন্ডারগার্টেন, ধামোর, অধ্যক্ষ মানিকপীর সোনালী কিন্ডারগার্টেন স্কুল নলপুখুরী, দিলীপ চন্দ্র বর্মন, অধ্যক্ষ ফুলকুড়ি কিন্ডাগার্টেন স্কুল সহ অধ্যক্ষ-মেধা বিকাশ মডেল কিন্ডার গার্টেন সহ ব্যক্তিবর্গ কিন্ডারগার্টেন পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠ ও সুন্দর হয়েছে বলে প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments