রংপুর অফিস: সীমান্ত নিরাপত্তায় প্রতিষ্ঠা ও কার্যক্রম শুরুর ৫০ বছর পূর্তি উপলক্ষে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে ১৮ বিজিবি ব্যাটালিয়ন চত্বরে আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করে বিজিবি। এসময় বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের সৌজন্যে কেক কাটা ও দোয়ার আয়োজন করা হয়। একই সাথে দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচিও হাতে নেয়া হয়।এসময় বক্তারা ব্যাটালিয়নের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ও উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুর সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ সুরুজ মিয়া, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস, পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
জানা যায় , ব্যাটালিয়নটি ১৯৭৫ সালের ১ ডিসেম্বর কুমিল্লা সেক্টরের আওতাধীন মহিপাল এলাকায় কার্যক্রম শুরু করে। এরপর জয়লস্কর, মারিশ্যা, রংপুর, ওয়াল্লাছড়া, কাপ্তাই, নেত্রকোনা, বলিপাড়া, চুয়াডাঙ্গা ও ছোটহরিণায় দায়িত্ব পালনের পর ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি ব্যাটালিয়নটি পঞ্চগড়ে দায়িত্ব গ্রহণ করে। বর্তমানে ব্যাটালিয়নের ১৩৫ দশমিক ৫৯১ কিলোমিটার সীমান্ত এলাকায় ১৯টি বিওপি ও ১টি আইসিপি দায়িত্ব পালন করছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments